নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৪, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর পথে পথে চলছে মৌসুমি কসাইদের দর কষাকষি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ করে কোরবানির পশু জবাই দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।

মাংস বানাতে কসাইয়ের চাহিদা ব্যাপক থাকায় রাজধানীর পথে পথে চলছে মৌসুমি কসাইদের দর কষাকষি।

গরুর দামের ওপর তাদের শ্রমের দর নির্ধারণ হচ্ছে। তবে এক্ষেত্রে তাদের দর পেশাদার কসাইয়ের চেয়ে অনেকাংশেই কম।
সোমবার (১৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানী ঘুরে দেখা গেছে, চায়ের দোকানদার, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, মাছ বিক্রেতা, হোটেলের মেসিয়ার, কলকারখানার শ্রমিক শ্রমজীবী মানুষের একটি বড় অংশ কোরবানির দিন মৌসুমি কসাইয়ের কাজ করছেন।

গরু বানিয়ে (জবাই, মাংস কাটা) দিয়ে কিছু অর্থ ও মাংস সংগ্রহ করা তাদের লক্ষ্য।
অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গরু কোরবানির সামর্থ্য তাদের নেই। তাই পরিবারের জন্য ঈদের দিন কাজ করে কিছু টাকার পাশাপাশি মাংস সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তারা মৌসুমি কসাইয়ের কাজ করেন।

শেওড়াপাড়ার চা বিক্রেতা মো. শিপন বাংলানিউজকে বলেন, প্রতি বছরই কোরবানির ঈদে গরু বানাই। আমরা চার-পাঁচজন মিলে সারাদিনে চার থেকে পাঁচটি গরু বানিয়ে দিই। এতে কিছু অর্থ উপার্জন হয়। একই সঙ্গে যাদের গরু বানিয়ে দিই, তারা পারিশ্রমিকের পাশাপাশি খুশি হয়ে আমাদের মাংস দেন। সেই মাংস নিয়ে ঈদের দিন বিকেলে বাড়ি যাই।

গাজীপুরের রিকশাচালক আবু মিয়া বলেন, আমাদের গ্রামে সমাজ থেকে দুই থেকে তিন কেজি মাংসের বেশি পাই না। তাই গত কয়েক বছর ধরে কোরবানির দিন কসাইয়ের কাজ করতে শহরে চলে আসি।

তিনি বাংলানিউজকে বলেন, সারাদিন কসাইয়ের কাজ করে পারিশ্রমিক ছাড়াও যে মাংসটুকু পাই, তা আমার এক আত্মীয়ের বাসায় নিয়ে ফ্রিজে রাখি। পরদিন মাংস নিয়ে বাড়ি যাই। বাড়ি দূরে হওয়ায় মাংসটা বরফ করে নিয়ে যাই।

এদিকে কোরবানির দিন যেখানে পেশাদার কসাই একটি কোরবানির গরু কাটতে ১০ থেকে ১৫ হাজার টাকা নেন, সেখানে মৌসুমি কসাইদের চার থেকে পাঁচ হাজার টাকা দিলেই কাজ করে দিচ্ছেন। তবে পেশাদার কসাইরা গরুর দামের ওপর তাদের রেট নির্ধারণ করেছেন। সে ক্ষেত্রে হাজারে ২০০ থেকে ৩০০ টাকা দাবি করেছেন।

এ ব্যাপারে শেওড়াপাড়া পেশাদার কসাই মামুন বাংলানিউজকে বলেন, ঈদের দিন সকালে থেকে কাজ চলছে। আজ পাঁচটি বড় গরু বানাবো। প্রতিটি গরুর দামের হাজার প্রতি ২০০ টাকা করে রেট নির্ধারণ করা হয়েছে। একজন পেশাদার কসাইয়ের বানানো মাংস আর অপেশাদার কসাইয়ের বানানো মাংসের মধ্যে রাতদিন পার্থক্য রয়েছে। আমরা কৌশল করে হাড় থেকে মাংস আলাদা করি এবং হাড়গুলো অত্যন্ত সুন্দর করে বানানো হয়। এক্ষেত্রে চামড়া নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই তাদের চেয়ে আমাদের রেটটা বেশি। তবে ঈদের দ্বিতীয় দিন আমাদের রেট অর্ধেকে নেমে যায়।

কোরবানির ঈদ এলেই বেড়ে যায় কসাইদের কদর। এসময় পেশাদার কসাইয়ের পাশাপাশি মৌসুমি কসাইদের কদরও বেড়ে যায়। অনেকে ভালো কসাই না পেয়ে মৌসুমি কসাইদের কাজে নিতে বাধ্য হন।

জানা যায়, কোরবানি ঈদে রাজধানীতেই গরু-ছাগল মিলিয়ে প্রায় ৫০ লাখ পশু জবাই হয়। ঈদের সময় এত বিপুল সংখ্যক পশু জবাই হওয়ায় পেশাদার কসাইদের দিয়ে পশুর চামড়া ছাড়ানো সম্ভব হয় না। ফলে এসময় বেড়ে যায় মৌসুমি কসাইদের চাহিদা।

এদিকে অদক্ষ কসাইয়ের কারণে প্রতি বছর ১০ থেকে ১৫ শতাংশ চামড়া নষ্ট হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দক্ষ কসাই দিয়ে গরু বানানো উচিত। এতে বিপুল পরিমাণ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে চামড়া শিল্প।

তবে অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১০

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১১

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১২

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৩

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৪

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৫

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১৬

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১৮

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৯

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

২০