স্টাফ রিপোর্টার
৫ ফেব্রুয়ারী ২০১৯, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ট্রেইলার : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও সোমবার দিবাগত রাতে ভাটারায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)।নিহত কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দুজনই ভাটারা এলাকায় থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত চা বিক্রেতা ও নৈশ প্রহরীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও সহকারী পলাতক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীর পরিচয় এখনো জানা যায়নি। কোন বাস ধাক্কা দিয়েছে, সেটিও জানা যায়নি। এক পথচারী তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন।ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলে চালক-হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০