নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তীসময়ে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে, যার আওতায় স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের মিত্রদের এক শীর্ষ সম্মেলনের পর প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ম্যাক্রোঁ এই ঘোষণা দেন।

তিনি আরও জানান, সম্মেলনের পর তিনি, ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফোনালাপ করেন এবং এই নিরাপত্তা নিশ্চয়তায় মার্কিন ভূমিকা আগামী কিছু দিনের মধ্যেই চূড়ান্ত হবে।

পরবর্তীতে এক প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। আমাদের মধ্যে ইতিবাচক সংলাপ চলছে।

মূলত ৩৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন চাওয়া ছিল প্রধান লক্ষ্য।

এই নিরাপত্তা নিশ্চয়তাগুলোর উদ্দেশ্য হলো রাশিয়াকে প্রতিরোধ করা, যাতে তারা ভবিষ্যতে ইউক্রেনের ওপর আবার আক্রমণ করতে না পারে। ইউক্রেনকে আশ্বস্ত করা যে যুদ্ধ শেষ হওয়ার পরও তার নিরাপত্তা নিশ্চিত থাকবে।

ম্যাক্রোঁ বলেন, যেদিন সংঘাত থামবে, সেদিন থেকেই এই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০