স্টাফ রিপোর্টার
২১ জানুয়ারী ২০২১, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাদের দরকার তারা আগে টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

যাদের দরকার তারাই আগে করোনার টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোনরকম গুজবে কান দেবেন না। আগে আমরা সাধারণ মানুষকে ভ্যাকসিন দেবো। যাদের দরকার তারা আগে ভ্যাকসিন পাবে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে। আমরা তাদের কাছ থেকে বুঝে নেব। পরিকল্পনামাফিক স্টোরেজ করে তা বিতরণ করা হবে। ভ্যাকসিন বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশনের প্ল্যান এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কোনো ধরনের যেন সমস্যা না হয় সে জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা আছে। কমিটির প্রধান হলেন আমাদের মুখ্য সচিব।

তিনি বলেন, যাদের প্রয়োজন তাদের একজনকেও ভ্যাকসিন থেকে বঞ্চিত করা হবে না। এজন্য আমরা একটি অ্যাপ তৈরি করছি, একটি শক্ত কমিটিও হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০