Hamidul Haque
৩ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেদ দূর করবে যেসব ছোট ছোট কাজ

জীবনযাপন ডেস্ক: আধুনিক জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে আমার স্বাস্থ্য দিন দিন খারাপ দিকে যাচ্ছে। এর ফলে পেটে মেদ, ওজন বাড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। আজকের প্রতিবেদনে জানবেন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে হওয়া মেদ কমানোর কিছু উপায় সম্পর্কে। কিভাবে কমাবেন পেটের মেদ, চলুন জেনে নেওয়া যাক—

বেশি পানি পান

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের মতে, প্রতিদিন প্রচুর পানি পান করলে পেটের মেদ কমতে সাহায্য করে।

খাওয়ার আগে পানি খেলে ক্ষুধা কমে যায়, ফলে ক্যালরি ইনটেকও কম হয়। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা ভালো।
সুষম ও হালকা খাবার

পেটের মেদ কমাতে হলে ডায়েটে তাজা ফল, সবজি, প্রোটিন ও ভালো ফ্যাট রাখুন। প্রক্রিয়াজাত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।

ফাইবারযুক্ত খাবার যেমন ওটস, কুইনোয়া ও সবজি খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

নিয়মিত ব্যায়াম

পেটের মেদ কমাতে সবচেয়ে কার্যকর পন্থা হলো ব্যায়াম। প্রতিদিন ৩০-৪৫ মিনিট পেটের ব্যায়াম—যেমন ক্রাঞ্চেস, প্ল্যাঙ্কস, লেগ রেইজ করলে মেদ গলে যায়। এর ফলে মেটাবলিজম বাড়ে ও মাংসপেশি শক্তিশালী হয়।

সবুজ শাক-সবজি

পালং, মেথি, সরিষা ও বথুয়ার মতো হালকা শাক-সবজি ফাইবার ও মিনারেলসমৃদ্ধ, যা হজম ভালো রাখে এবং শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না। এগুলো পেটের চর্বি কমাতে বিশেষ উপযোগী।

পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমানো

রাতে ভালো ঘুম না হলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা পেটে চর্বি জমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানো আবশ্যক। স্ট্রেস ও উদ্বেগ পেটের মেদ বৃদ্ধির মূল কারণ হতে পারে।

চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের মতে, পেটের চর্বি শুধু চেহারারই নয়, স্বাস্থ্যঝুঁকিরও প্রতীক। দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন আনলেই মেদ কমতে শুরু করে। পানি পান, ঘুম, স্ট্রেস কন্ট্রোল আর নিয়মিত ব্যায়াম—এই চারটি অভ্যাস সবচেয়ে বেশি কার্যকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০