স্টাফ রিপোর্টার
৯ মে ২০১৯, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বিমান দুর্ঘটনা : ৬ সদস্যের তদন্ত কমিটি

মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ও সিনিয়র ক্যাপ্টেন শোয়েব চৌধুরীকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শোয়েব চৌধুরী জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পর বিশেষ ফ্লাইট নিয়ে আমরা প্রাথমিক অবস্থা দেখে এসেছি। যেভাবে এয়ারক্রাফ্টটির বডি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে মনে হচ্ছে এটিকে বহরে আর আনা যাবে না। তবে তদন্ত শেষ না করে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি তিনি। এসময় এর বেশি মন্তব্য করা সমীচিন হবে না বলে মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি।

এদিকে দুর্ঘটনার শিকার বিমানটিতে পাইলট, ক্রুসহ ৩৫ যাত্রী ছিলেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের মধ্যে ইয়াঙ্গুনে চিকিৎসাধীন ১৮ জনের মধ্যে চারজনকে বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা হলেও পাইলটসহ ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সবাই শঙ্কামুক্ত। এতে ফ্লাইটটি দুমড়ে-মুচড়ে যায়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমান বাংলাদেশের (বিজি-০৬০) একটি উড়োজাহাজ ড্যাশ-৮ কিউ ৪০০ অবতরণের সময় ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন চাইনিজ, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের, একজন কানাডার এবং ১৫ জন বাংলাদেশের নাগরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০