নিউজ ডেস্ক
১৭ মে ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতার বাজারের পর এবার উদ্বোধন করা হলো ‘মানবতার কৃষি’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ এর ‘এক মুঠো চাল’ কর্মসূচির ৫০ দিন উপলক্ষে ‘মানবতার বাজার’ থেকে উদ্বোধন করা হলো “মানবতার কৃষি” কর্মসূচি।
‘রোববার সকালে বরিশালের কোন জমিই থাকবে না পতিত, সুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিনা’ এই শ্লোগানকে সামনে রেখে ১ লক্ষ ফল ও সবজী চারা বিতরণ ও রোপনের এই কর্মসূচি উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, জেলা সদস্য মিথুন চক্রবর্তী, সন্তু মিত্র, ইমদাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।
বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, এক মুঠো চাল কর্মসূচির আওতায় আমরা ত্রাণ দেয়ার কার্যকরী ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়া “মানবতার বাজার” শুরু করেছি। আজ এক মুঠো চাল কর্মসূচির ৫০তম দিন উপলক্ষে মানবতার বাজারে আমরা ৫০টি পরিবারের শিশুদের জন্য এক মাসের শিশুখাদ্য সরবরাহ করছি। একইসাথে ৫০তম দিন উদযাপনে আমরা ‘বরিশালের কোন জমিই থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিনা’ এই শ্লোগানকে সামনে রেখে করোনা সংকট মোকাবেলায় আমাদের নতুন কর্মসূচি “মানবতার কৃষি” উদ্বোধন করেছি। আমরা মনে করি এই লকডাউনের সময়ে খাদ্যসংকট দূর করতে কৃষির কোন বিকল্প নেই। সে কারণে আমরা আমাদের মানবতার বাজার  থেকে সাধারণ মানুষকে কৃষিতে উৎসাহিত করতে সবজি ও ফলজ বৃক্ষের লক্ষাধিক চারা ও বীজ বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এমনকি কোন বাসায় পতিত জমি থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ভলান্টিয়াররা সেই বাসায় গিয়ে চারা রোপন করে দিয়ে আসবে। রাস্তার পাশে পতিত জমি থাকলে সেখানেও বিভিন্ন চারা রোপন করে দিয়ে আসবে।’
ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘আমরা মনে করি এই মহামারি প্রতিরোধে দুঃস্থ কর্মহীন মানুষের খাদ্যসংকট দূর করতে সরকারি রেশনিং নিশ্চিত করার কোন বিকল্প নেই। আমরা বাসদের পক্ষ থেকে একদিকে এই রেশনিং নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আরেকদিকে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ও গণমানুষের সহায়তা নিয়ে লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। করোনা মহামারি নিকট ভবিষ্যতে দূর হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা। সেকারণে আমাদের এই ত্রাণ সরবরাহ কর্মসূচি ‘মানবতার বাজার’ এবং ‘মানবতার কৃষি’ আমরা শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে চাই। আমরা আপনাদের মাধ্যমে বরিশাল ও সারাদেশের মানুষের কাছে আমাদের এ মানবিক আয়োজনে সাধ্যমত অংশগ্রহণ ও সহযোগিতা করার আহবান জানাচ্ছি।’
নেতৃবৃন্দ এক মুঠো চাল ও মানবতার বাজার থেকে ৫০ দিনে ১৫ সহস্্রাধিক পরিবারকে খাদ্য সহায়তার জন্য যারা আর্থিকভাবে, বিভিন্ন পরামর্শ দিয়ে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করেছেন এমন দেশে-বিদেশের মানবিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যতদিন সংকট থাকবে ততদিনই মানবতার বাজার ও মানবতার কৃষি’ কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০