নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদাগাস্কারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, দুই বছরের মধ্যে ভোট

অনলাইন ডেস্ক: বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। এলিট ইউনিট এ তথ্য জানিয়েছে বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিত্যপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন।

এর মধ্যে গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

দুইদিন পর সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। এরপর রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশত্যাগের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জীবন রক্ষার জন্য একটি ‘নিরাপদ’ স্থানে আছেন।

এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রিকে অভিশংসনের প্রস্তুতি নেন। এ তথ্য জেনে তিনি সংসদ বিলুপ্ত করেন। কিন্তু সংসদ সদস্যরা তার এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে অভিসংশন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিসংশনের পক্ষে ভোট দেন। এর কিছু সময় পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে, দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনীর এলিট ইউনিটই আন্দ্রিকে ২০০৯ সালে প্রথমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানাতে সহায়তা করেছিল। ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে আন্দ্রি ক্ষমতা নেন। এখন তার বিরুদ্ধেই আবার সেনাবাহিনীর একই ইউনিট অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০