নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০১৯, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঙ্গলবার শপথ নেবেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান

মঙ্গলবার শপথ নেবেন বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। সিলেট-২ আসন থেকে নির্বাচিত ওই সংসদ সদস্যের ইচ্ছানুযায়ী ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। দুপুর ১২টায় সংসদ ভবনস্থ স্পিকারের দপ্তরে তাকে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

দলীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এমপি হিসেবে শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন গণফোরাম নেতা মোকাব্বির খান। তিনি বলেন, আমি গণফোরামের সিদ্ধান্তেই শপথ নিচ্ছি। আমাকে পার্টি থেকে শপথ নিতে বলা হয়েছে। সেই হিসেবে আমি সোমবার স্পিকারকে চিঠি পাঠিয়েছি।

ওই চিঠির প্রেক্ষিতে শপথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ। এর আগে গণফোরামের নির্বাচিত ওই দুই সংসদ সদস্যের চিঠির প্রেক্ষিতে গত ৭ মার্চ শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করে সংসদ সচিবালয়। কিন্ত আগের দিন ৬ মার্চ আরেক চিঠি মোকাব্বির খান পরে শপথ নিবেন বলে স্পিকারকে জানান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে জাতীয় ঐক্যফ্রন্টের ৮জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে ৬জন বিএনপি’র ও দুইজন গণফোরামের। বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন ও মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তাদের জোটের ভরাডুবি হওয়ায় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তারা শপথ অনুষ্ঠান বর্জন করেন। গত ৩ জানুয়ারি অন্যান্যদের সঙ্গে তারা শপথ না নিলেও ৭ মার্চ শপথ নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেন সুলতান মনসুর। বাকী ৬ জন নির্বাচিত সদস্য শপথ না নিলে আগামী ৩০ এপ্রিলের পর তাদের আসন শুন্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০