Hamidul Haque
১৭ মে ২০২০, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটার আইডি-মোবাইল নম্বর ভেরিফাই করে ২৫০০ টাকা দেওয়া হবে

পরিবারের মধ্যে আড়াই হাজার করে টাকা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, সেখানে অনিয়ম করে টাকা পাওয়ার সুযোগ নেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

শনিবার (১৬ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ কর্মসূচির সারাদেশের পরিস্থিতি তুলে ধরে তালিকার প্রত্যেকের ভোটার আইডি ও মোবাইল নম্বর ভেরিফাই করে এরপর টাকা ছাড়া হবে বলে এ সতর্কবার্তা দেন।
পোস্টে তিনি বলেন, করোনাকালীন সংকটের কারণে তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর তালিকা তৈরি করেছেন স্থানীয় প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা। এরমধ্যে হবিগঞ্জ, বাগেরহাটের দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে।

তাধিক নামের বিপরীতে ১/২টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গেলে সবার টাকা ওই ১/২টি নম্বরের ব্যক্তিরা পেয়ে যাবেন।

আশরাফুল আলম খোকন বলেন, দেশে মেম্বার ৪১ হাজার ১৩৯ জন। নারী মেম্বার ১৩ হাজার ৭১৩ জন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চার হাজার ৫৭১ জন। এরমধ্যে ৪/৫ জন এই অপকর্মটি করেছেন।
তিনি বলেন, প্রথমত: এই অনিয়মটি স্থানীয় পর্যায়ে সরকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছেন। আর যদি যাচাই-বাছাই শেষে এ রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নেই। কারণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাত লাখের বেশি পরিবারকে টাকা পাঠানো হয়েছে। প্রতিটা ভোটার আইডি নম্বরের সঙ্গে নাম ও ফোন নম্বর ভেরিফাই করে দেওয়া হচ্ছে। যেখানে ত্রুটি পাওয়া যাচ্ছে, সেখানে পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে।
খোকন বলেন, ১৭ কোটি মানুষের দেশে ৪/৫ দুর্নীতিবাজও এরকমটি ঘটাবেন না, তা ভাবার কোনো অবকাশ নেই। ঘটনার প্রতিকার হয়েছে কি-না, সেটা দেখেন। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। দেশ ভালো থাকবে। আপনারাও ভালো থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০