Hamidul Haque
২১ মে ২০২০, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে ঝড়ের গতিতে পুরনো সব রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস

আর্ন্তজাতিক ডেস্ক: দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড গড়ছে। একদিকে যেখানে রেল, বিমান পরিষেবা শীঘ্রই চালু হওয়ার কথা ঘোষণা করা হচ্ছে, সেখানে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে পুরনো সব রেকর্ড ভাঙছে মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। বুধবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৬১১। অর্থাৎ প্রায় একই হারে পরপর দু’দিন বাড়ল আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১২ হাজার ৩৫৯। যার মধ্যে অ্যাকটিভ কেস ৬৩ হাজার ৬২৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩,৪৩৫ জন।

আক্রান্তের সমীকরন অনুযায়ী দেশে এখনও পর্যন্ত বুধবারের রেকর্ডই সর্বোচ্চ। এর আগে গত ১৮মে একদিনে ৫ হাজার ২৪২ জন বেড়েছিল আক্রান্তের সংখ্যা। তার আগে রেকর্ড ছিল ১৭ মে। সেদিন ৪ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। যত দিন যাচ্ছে করোনা সংক্রমিতের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে , বিশ্বে ১ লক্ষ ৬ হাজার ৬৬২ জন আক্রান্ত একদিনে। ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ সংখ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০