নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৩, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের অরুণাচল ও তাইওয়ানকে নিজেদের মানচিত্রে যুক্ত করল চীন

নিজস্ব প্রতিবেদক: নিজেদের নতুন ‘স্ট্যান্ডার্ড’ মানচিত্র প্রকাশ করেছে চীন। সোমবার (২৮ আগস্ট) প্রকাশিত এ মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে বেইজিং।

নতুন যে মানচিত্রটি প্রকাশ করেছে চীন, তাতে অরুণাচলের পাশাপাশি রয়েছে আকসাই চীন, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর। মানচিত্রটি প্রকাশ্যে এনেছে চীনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছে বলে দাবি করে বেইজিং। যদিও চীনের সেই দাবি অস্বীকার করে ভারত।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, চীনের নতুন এ মানচিত্রের কোনো মূল্য নেই এবং অন্য দেশের অংশকে নিজেদের অংশ হিসেবে দেখানো চীনের একটি ‘পুরোনো অভ্যাস।’

এ ব্যাপারে জয়শঙ্কর বলেছেন, ‘চীন মানচিত্র প্রকাশ করেছে সেসব অঞ্চলসহ, যেগুলো তাদের নয়। এটি তাদের একটি পুরোনো অভ্যাস। ভারতের অংশ মানচিত্রে যোগ করা… এটির কোনো অর্থই নেই। আমাদের অঞ্চল কোনগুলো এ ব্যাপারে আমাদের সরকার খুবই পরিষ্কার। এ ধরনের অদ্ভুত দাবি অন্যদের অঞ্চল আপনার করে দেবে না।’

চীন শুধু ভারতের অরুণাচল প্রদেশ নয়— নতুন মানচিত্রে তাইওয়ান ও বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিস্তৃত অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে। যেসব অঞ্চল আবার নিজেদের দাবি করে থাকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাই।

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জরিপ এবং ম্যাপিং প্রকাশ দিবসে নতুন মানচিত্রটি সামনে আনে।

গ্লোবাল টাইমস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মানচিত্রটির ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের মানচিত্র অংকন পদ্ধতি, চীনের জাতীয় সীমান্ত এবং অন্যান্য দেশের সীমান্তের ওপর নির্ভর করে এ মানচিত্রটি তৈরি করা হয়েছে।

এদিকে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বল্পকালীন বৈঠক করেন। সেখানে অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোল (এএলসি) নিয়ে কথা বলেন তারা। দুইজনই সম্মত হন এএলসি নিয়ে উত্তেজনা নিরসনে কাজ করবেন। ওই বৈঠকের পরই অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে চীন।

গত বছরের ডিসেম্বরে অরুণাচল প্রদেশের লাদাঘে সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনারা। ওই সময় নিজ সেনাদের সর্বোচ্চ সতর্কতাবস্থায় তৈরি থাকার নির্দেশ দিয়েছিল নয়াদিল্লি। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০