নিউজ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৩, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিক্স ও সিরাপসহ ০২ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিক্স ও সিরাপসহ ০২ জনকে আটক করেছে কোস্ট গার্ড

বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক পাথর বোঝাই ০১ টি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে, এসময় কোস্ট গার্ড সদস্যগণ ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমান শাড়ি-কাপড়, শ্যাম্পু, ক্রিম (সানরাইস) এবং সিরাপ সহ ০২ জন ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স এর পরিমান সর্বমোট ৯,২২১ পিস (শাড়ি ২৯৯১ পিস, লেহেঙ্গা ৭০ পিস, শ্যাম্পু ১২০ পিস, ক্রিম ৫,০০০ পিস এবং সিরাপ ১০৪০ পিস)।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০