News Editor
৮ জুন ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে রোববার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী (১৬) নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল যোগে মাদারীপুরের ডাসার এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোল চত্বর দেখতে আসছিল। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বাবলাতলা বাসস্ট্যান্ডের সরু ব্রীজ পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহন মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র রিয়ান আলী নিহত ও মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত আইকনিক পরিবহনের বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৪

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৬

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৭

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৯

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

২০