নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে, আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই, যদি নেতা হয়ে বেইনসাফি করেন। আমাকে ডোবানোর জন্য একজনই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “আমরা হোন্ডা-গুন্ডার রাজনীতি করব না। আগে যার পেছনে যত বেশি মোটরসাইকেল ও গুন্ডা থাকত, তাকেই বড় নেতা ধরা হতো। সেই সময় শেষ হয়ে গেছে। প্রকৃত নেতৃত্ব আসবে নেতার গুণাবলি থেকে।”

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “সত্য বলার জন্য কোনো রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলায় বাধা এলে, জুলুম হলে আমি পাশে থাকব। সত্যের পক্ষে থাকলে মানুষ নিজেই একটি শক্তি পায়।”

তিনি স্বীকার করেন, রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কঠিন। “প্রোগ্রামের জন্য অনেকে খাটেন, কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। দুর্নীতি করে বা কমিশন খেয়ে যদি সামর্থ্য আসে, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এছাড়া শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০