স্টাফ রিপোর্টার
৬ জুলাই ২০১৯, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশে পলাতক শ্রমিক নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ

নিউজ ট্রেইলার ডেক্সঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী মোঃ আবুল কালাম এর ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলালীগ।
শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় একাধিক স্থানে সমাবেশ করেছে ক্ষমতাসীন দলের নেতা ও কর্মিরা। জাতীয় প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সেখানে বক্তারা আবুল কালাম কে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দায়ের কৃত ডিজিটাল নিরাপত্তা আইরের সর্বোচ্চ ধারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আহবান জানান। একই দাবিতে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর,ফেনী ও সিলেট জেলায় সমাবেশ করেছে ক্ষমতাসীন দল ও বিভিন্ন সংগঠন। আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শাহ মোঃ আবুজাফর এর নেত্রীত্বাধীন বাংলাদেশ লেবার ফেডারেশন যুব শাখার সাধারণ সম্পাদক। ঢাকার মিরপুর এলাকায় বসবাস কারী এই শ্রমিক নেতা গার্মেন্টস, পরিবহন, নির্মান শ্রমিকদের সংগঠনের নেতৃত্বে ছিলেন।
২০১৮ সালের ডিসেম্বর মাসে ডেনমার্ক এ একটি সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্য দেশ ছাড়েন বর্তমানে বিদেশে পলাতক আছন। ডেনমার্ক থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা দায়ের করেন ক্ষমতাসীন দলের নেতারা।বিভিন্ন মামলার সুত্রে জানাযায় আবুল কালাম দীর্ঘদিন যাবৎ ফেসবুকে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কটুক্তি মুলক মন্তব্য ছাড়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছে যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর লংঘন এবং এই আইনের সর্বোচ্চ শাস্তির আসামি হিসাবে গন্য।আবুল কালাম এর ফেসবুকে বাংলাদেশ পুলিশ,নির্বাচন কমিশন,সরকারের বিভিন্ন মন্ত্রী ও আমলাদের নিয়ে মন্তব্য ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভিডিও পোস্ট করেছে যা রাষ্ট্রের বিরুদ্ধে বলে মন্তব্য করেছে মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহণকারী বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০