নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-পুলিশ সংঘর্ষ: ৩১ জন পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির হামলায় ৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ঢাকার প্রবেশ মুখে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এ কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে তারা ঢাকা মহানগর পুলিশের কোনো অনুমতি নেননি। এমনকি তারা অনুমতি নেওয়ার জন্য আমাদের কাছে কোনো রকম আবেদনও করেননি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে বিএনপি এবং মিডিয়াকে জানানো হয়, তাদের (বিএনপি) আজকের অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। যেহেতু ডিএমপির পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, সেহেতু এটি একটি বে-আইনি সমাবেশ।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে গাড়িতে আগুন দেওয়াসহ গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে আক্রমণ চালান। এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম-কমিশনার মেহেদীসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তারা পুলিশের ৮ থেকে ১০টি গাড়ি ভাংচুর করাসহ প্রায় ২০টির মতো গণপরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছেন। এর প্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়।

ডিসি ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত অভিযানে বিএনপির ১৪৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। যারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০