স্টাফ রিপোর্টার
২০ জানুয়ারী ২০২১, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ পাঠানোর প্রক্রিয়া শুরু

ঢাকা: এবার মহাকাশে বাংলাদেশের পতাকা নিয়ে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) একটি পরামর্শক কোম্পানির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে মহাকাশে বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে এর ধরণ ও প্রকৃতি নির্ধারণে মঙ্গলবার ফ্রান্সের কোম্পানি প্রাইস ওয়াটার হাউজ কুপার্সের সঙ্গে এ চুক্তি হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী এবং প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরির ড. লুইগি স্ক্যারিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) প্রধান কার্যালয়ে এক অনলাইন অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিএসসিএল পরিচালনা পর্ষদ সদস্য ড. এস এম জাহাঙ্গীর আলম।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের পথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ চুক্তির মাধ্যমে।

২০১৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে এর কার্যক্রম চালু হওয়ার ঘোষণা রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ স্যাটেলাইট নির্ভর সম্প্রচার ও যোগাযোগের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০