স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০১৯, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় চবি শিক্ষককে প্রশাসনের শোকজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় একজন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষক নিজের টাইমলাইনে লিখেছিলেন, ‘গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ’।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজীর কাছে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। এতে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত চিঠিতে আগামী তিন দিনের মধ্যে এই শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে।

কে এম নূর আহমদ বলেন, “আর রাজী বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসে শিক্ষকদেরও সম্মানহানি হয়েছে। সে জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।“

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৪ এপ্রিল বিকেল ৪:১৫ মিনিট এবং ৪:১৬ মিনিটে ফেসবুকে আলী আর রাজীর দুটি আইডি থেকে ‘গুণ্ডামি করে বিশ্ববিদ্যালয় চালানো পাপ’ লিখে পোস্ট করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় দৃষ্টিগোচরে হয়েছে। এই পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে জড়িত শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা দমনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থাকে গুণ্ডামি আখ্যায়িত করে প্রকারন্তরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুণ্ডামিতে লিপ্ত ছাত্রদের সহিংসতার পক্ষে উস্কানি দিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের সংবিধান অনুসারে শাস্তিযোগ্য।

জানতে চাইলে আর রাজী বলেন, “দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন প্রবণতা রয়েছে। একজন নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হওয়া উচিত বা পরিচালিত হচ্ছে, সেটুকু বলার অধিকার আছে। এখানে সুনির্দিষ্টভাবে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম উল্লখ করা হয়নি। চবি প্রশাসন কেন তাদের দিকে এটি টেনে নিলো বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০