নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে এক বছর ধরে বিদ্যুৎহীন দুই হাজার পরিবার

অনলাইন ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাছিরপুর ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার দীর্ঘ এক বছর ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন। গেল বছর নদীর স্রোতে সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে ওই দুই ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর পদ্মা নদীর তীব্র স্রোতের সময় চরাঞ্চলে বসানো সাবমেরিন ক্যাবল ছিঁড়ে গেলে পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়।

এরপর থেকে বিদ্যুৎ বিভাগে বারবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মোজাফফরপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘এক বছর ধরে আমরা অন্ধকারে আছি। রাতে শিশুদের পড়াশোনা করানো যায় না। মোবাইল চার্জ দিতে নদী পার হয়ে অন্য ইউনিয়নে যেতে হয়।’

স্থানীয় ব্যবসায়ী রাজা মল্লিক বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, পাখা, টেলিভিশন সব অকেজো হয়ে গেছে। বাজারের পণ্য সংরক্ষণ করা যায় না। গরমে শিশু ও বৃদ্ধদের কষ্টে থাকতে হয়।’

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

দোকানে ফ্রিজার বা লাইট না থাকায় বিক্রি কমে গেছে। আমি নিয়মিত বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করছি, আশা করি দ্রুত সমাধান হবে।”
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ইউনিয়ন দুটি পদ্মা নদীবেষ্টিত হওয়ায় এখানকার বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কঠিন। ক্যাবল মেরামত এবং নতুন করে বিদ্যুৎ লাইন স্থাপনে সময় ও বাজেটের প্রয়োজন রয়েছে। তবে দ্রুত সমস্যাটি সমাধান করা হবে।’

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ‘চরাঞ্চলে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ক্যাবলটি মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০