Hamidul Haque
৩ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্লট বিক্রির নামে প্রতারণা, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সাঁতারকুল এলাকায় প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দারুল মাকান হাউজিংয়ের পরিচালক শাহজাহান মাস্টারের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ২০০০ সালে সাতারকুলে এই প্রজেক্ট শুরু করেন শাহজাহান মাস্টার। জায়গাটি প্লট আকারে তৈরির পর বিজ্ঞাপন দেওয়া হয়। লোকজন তাদের কথায় আশ্বস্ত হয়ে প্লটে বুকিং দেওয়া শুরু করেন। কিন্তু শুরু থেকে বুকিংয়ের ক্ষেত্রে প্রতারণা শুরু করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১০ বছরে অন্তত ৫ শতাধিক লোকজন প্লট বুকিং দিলেও তিনি সঠিকভাবে প্লট বুঝিয়ে দিতে পারেননি। তাদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। লোকজন সাতারকুলে প্লট বুকিং দিলেও তারা কেরানীগঞ্জ কিংবা মোহাম্মদপুর বসিলা থেকেও দূরে প্লট দেওয়ার কথা বলেছে।

আরেক ভুক্তভোগী সালাউদ্দিন বলেন, সাধারণ মানুষ সহজেই তাদের কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু তিনি সেই বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষের তিল তিল করে জমানো সঞ্চয় তিনি লুটপাট করেছেন।

তিনি মলেন, বর্তমানে প্রতারণার মামলায় শাহজাহান মাস্টার জেল হাজতে রয়েছেন। তিনি বের হলে বিদেশে চলে যেতে পারেন। তাই তিনি যেন বের হতে না পারেন এবং বুকিং দেওয়া প্লট যেন ভুক্তভোগীরা পায়, তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০