নিউজ ডেস্ক
৪ অগাস্ট ২০২৩, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে ৯ আগস্ট

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী ৯ আগস্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। এদিন নেতাদের জন্য সৌজন্য নৈশভোজের আয়োজন করেন শেহবাজ।

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নৈশভোজে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদীয় নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

এছাড়া বৈঠকে অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী ও সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন তিনি।

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবেন। সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে এ প্রস্তাবে স্বাক্ষর করতে হবে। প্রেসিডেন্ট যদি এ সময়ের মধ্যে এতে স্বাক্ষর না করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে পার্লামেন্ট ভেঙে যাবে। এরপর দায়িত্ব নেবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী।

অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে তিন দিন আলোচনা করবেন শেহবাজ শরীফ। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করে সেটি প্রেসিডেন্টের কাছে পাঠাবেন।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন আরও জানিয়েছে, যদি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়ে ঐক্যমতে না পৌঁছাতে পারে তাহলে নির্বাচন কমিশন এতে হস্তক্ষেপ করবে এবং প্রস্তাবিত নাম থেকে একজনকে মনোনয়ন দেবে।

এদিকে কয়েকদিন আগে এক সংবাদমাধ্যমের সঙ্গে নির্বাচন নিয়ে বিস্তারিত কথা বলেছিলেন শেহবাজ শরীফ। ওই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন বিলম্বিত হতে পারে কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এমন সুযোগ নেই। তবে বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০