নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের গায়ে ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক: বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মী ও স্বাস্থ্য বিভাগের মশক নিধন কর্মীদের গায়ে ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জানা গেছে, কাজের অবস্থান, প্রযুক্তিনির্ভর উপায়ে পর্যবেক্ষণ ও মনিটরিং কাজের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফোর জি বডি ক্যামেরা গ্রহণের জন্য গ্রহণ কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ খবর জানা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এছাড়া সদস্য সচিব করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক)। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির আইসিটি সেলের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী এবং একই বিভাগের উপ সহকারী প্রকৌশলীকে (যান্ত্রিক)।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ক্যামেরাগুলো গ্রহণ করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রথমে বডি ক্যামেরাগুলো সংগ্রহ করে গুণগতমান সঠিক আছে কিনা তা প্রতিবেদন আকারে দাখিল করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০