News Editor
১৯ মে ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

অপেক্ষার অবসান ঘটল। নেইমার ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবেন। সোমবার কোচ কার্লো আনচেলত্তি ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেন। সেই দলে নেইমারের নাম রয়েছে। তার নাম ঘোষণা হতেই রীতিমতো বিশ্বকাপজয়ের আনন্দে মাতে গোটা ব্রাজিল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য গতকাল অন্তত ৭০০ সাংবাদিকের সামনে দল ঘোষণা করেন আনচেলত্তি। নেইমারের নাম ঘোষণা হতে না হতেই রীতিমতো উল্লাস করে বসেন সবাই। এতটাই যে আনচেলত্তিকে কিছুক্ষণের জন্য নাম ঘোষণা বন্ধ রাখতে হয়।

নেইমারকে ঘিরে ব্রাজিলের এই উল্লাস শুধুমাত্র সংবাদ সম্মেলন কক্ষেই সীমাবদ্ধ ছিল না। গোটা ব্রাজিলেই ছড়িয়ে পড়েছিল বিষয়টা। সেটা আঁচ পাওয়া গেল ব্রাজিলের সাবেক ডিফেন্ডার মার্সেলোর ভিডিওতে।

দল ঘোষণার সময় টেলিভিশনে নেইমারের ছবির পাশে লেখা ছিল ‘বাতে নো পেইতো’। বাংলায় যার অর্থ ‘বুকে হাত দাও’। সেই মুহূর্তটি দেখে আনন্দে ফেটে পড়েন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো। রিয়াল মাদ্রিদের সাবেক এই লেফট-ব্যাককে দেখা গেছে চিৎকার করতে, মুষ্ঠি উঁচিয়ে উল্লাস করতে এবং চওড়া হাসি দিতে।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে কতটা গভীর বন্ধুত্ব রয়েছে, মার্সেলোর এই আবেগময় প্রতিক্রিয়া সেটাই মনে করিয়ে দেয়। সঙ্গে নেইমারের অন্তর্ভুক্তি যে গোটা ব্রাজিলকে আনন্দে ভাসিয়েছে, সেটাও জানান দেয়।

৩৪ বছর বয়সী নেইমারের জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বারবার চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তবু ব্রাজিলের জন্য তিনি এখনো একজন অপরিহার্য তারকা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি। নেইমারের উপস্থিতি দলের মনোবল বাড়াবে বলে সবাই মনে করছেন। আর সে কারণেই নেইমারকে দলে নেওয়ার ফলে এমন প্রতিক্রিয়ার দেখা মিলল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০