Hamidul Haque
২৬ মে ২০২০, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

না:গ‌ঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ রিকশাচালক নিহত

নার‌ায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালক নিহত হয়েছেন। মংগলবার (২৬ মে) দুপুর পৌনে তিনটায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ দূর্ঘটনার জন্য দায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এ্যাম্বুলেন্সটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার চারাইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া (৩৫) এবং নীল ফামারি জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহত দুইজন রিকশাচালক এবং কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহয়াসড়কে ঢাকামুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি দ্রুতগামী এ্যাম্বলেন্স কাঁচপুরে নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুইটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা দুইটি এবং এ্যাম্বলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন রিকশা দুইটির চালক দুইজন। দূর্ঘটনার পর স্থানীয়রা এসে আশংকাজনক অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবির পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধারসহ এ্যাম্বুলেন্স টি আটক করে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, ঘাতক এ্যাম্বুলেন্সের চালককে আটকের চেষ্টা চলছে এবং দূর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০