News Editor
২৭ জুলাই ২০২৫, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ গড়তে জুলাই পদযাত্রা কিশোরগঞ্জে: নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার নাহিদ ইসলামের

দেশ গড়তে জুলাই পদযাত্রা কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। আমরা দেখেছি, রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা ও শেখ হাসিনার সংবিধানসহ সরকারব্যবস্থার পরিবর্তন করে নতুন রাষ্ট্র ও নতুন সরকার গঠন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনও পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ—নতুন দেশ না গড়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে।

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রত্যেক মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে, প্রত্যেক মানুষ নাগরিক মর্যাদা পাবে। কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু শিক্ষক নেই; হাসপাতাল আছে, কিন্তু চিকিৎসক নেই; যুবসমাজ আছে, কিন্তু কর্মসংস্থান নেই; অনেক বাজেট আছে, কিন্তু রাস্তা নেই। আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি এই বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার ও বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন।

তরুণ নেতৃত্বকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল তরুণদের নেতৃত্বে। তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল। আমরা আবারও বলছি—এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিন। তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি। গণঅভ্যুত্থানের পরেও যদি তরুণদের কাজে লাগাতে না পারি, যদি এই তারুণ্যের শক্তিকে দেশ গঠনের কাজে ব্যবহার না করা যায়—বাংলাদেশকে আর কখনও গড়ে তোলা সম্ভব হবে না। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জে এখনও অনেক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়নি। শহীদ পরিবারকে এখনও হুমকি দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদের আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা দেখতে চাই, এই সকল সন্ত্রাসীদের কে বা কারা শেল্টার দিচ্ছে। যারা শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা করে পুরানথানা এলাকায় সমাবেশস্থলে যান। এনসিপির কর্মসূচিকে ঘিরে পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে। শহরের প্রধান সড়কে সমাবেশের আয়োজন করায় সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ, উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির বক্তব্য রাখেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০