নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ

সাতক্ষীরা প্রতিনিধি: বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। প্রতিদিনই বাড়ছে দাম। গতকাল দেশের কোথাও কোথাও ১০০০-১২০০ টাকা কেজিতেও কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া গেছে। এরই মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রবিবার (০২ জুলাই) আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রথা চালানেই এসব কাঁচামরিচ এসেছে দেশে। আমদানি অব্যহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বন্দর তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর ও ৬ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। আরো প্রায় ৫০ ট্রাক কাঁচা মরিচ প্রবেশের অপেক্ষায় আছে। এদিকে রবিবার সাতক্ষীরায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। মাত্র দুই-তিন দিনের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা হয়েছে। কোথাও কোথাও দাম এর চেয়েও অনেক বেশি।

ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করলেও বড় বাজারে এখনো এসে পৌঁছেনি। ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলেই দাম কমবে। কত কমতে পারে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, এটি নির্ভর করে কী পরিমাণ আমদানি হয়েছে। জোগান চাহিদার সমান হলে দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০