Hamidul Haque
৮ মে ২০২৫, ৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দেশকেই ভালোভাবে চিনি, এই সংঘাত বন্ধ হোক : ট্রাম্প

অনলাইন ডেস্ক : ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এই সংঘাতকে খুবই ‘ভয়াবহ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি উভয় দেশকে ভালোভাবে চিনি।

উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক।’ ট্রাম্প আরো বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

আমি আশা করি তারা এখন থেকে যাবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উভয় দেশের সাথেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই সংঘাত বন্ধ দেখতে চাই। আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় তা আমি করতে প্রস্তুত।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

এছাড়া ভারতের এই ‘কাপুরুষোচিত’ হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০