নিউজ ডেস্ক
১ অগাস্ট ২০২৩, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাবি পূরণের ‘আশ্বাস পেয়ে’ মঙ্গলবার শিক্ষকদের অনশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি নিয়ে জুলাইয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষকরা। টানা ২০ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর শুরু করেন অনশন। অবশেষে ২১তম দিনে আন্দোলনের মাঠ ছেড়ে ক্লাসে ফিরছেন শিক্ষকরা। দাবি পূরণের ‘আশ্বাস পেয়ে’ মঙ্গলবার তারা অনশন স্থগিত করেছেন। আগামীকাল (২ আগস্ট) থেকে তারা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার রাতে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। সেখানে রাত ৮টার দিকে কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপকমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

বৈঠক শেষে বিটিএ’র সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের (মঙ্গলবার) বৈঠকে সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে, সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখা হবে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই সারা দেশ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় এসে আন্দোলনে যোগ দেন। আন্দোলনের ২০তম দিনে (৩১ জুলাই) তারা আমরণ অনশন করার ঘোষণা দেন। ১ আগস্ট শোকের মাসের শুরুর দিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের ‘আশ্বাস’ পেয়ে শিক্ষকরা আন্দোলন স্থগিত করে ক্লাসের ফেরার ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০