Hamidul Haque
২৪ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে রাষ্ট্রপতিসহ ৫ দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনসহ পাঁচ দফা দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে ব্যানার ও পোস্টার নিয়ে সমবেত হয়েছেন, যেখানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি রয়েছে। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়তে থাকে।

কর্মসূচির আয়োজন করা হয় ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে।
কর্মসূচি শুরুর পর অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে? ইউনূস, ইউনূস!’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা’; ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’; ‘বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো’; ‘চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস’ স্লোগান দিতে থাকেন।

তাদের দাবির মধ্যে রয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে হবে; জাতীয় সরকার গঠন করতে হবে; সংবিধান সংস্কার করতে হবে; জুলাই মাসের হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের বিচার করতে হবে ও ড. ইউনূসকে অন্তত ৫ বছরের সময় দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০