Hamidul Haque
২৪ মে ২০২৫, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনুস চ‌লে গে‌লে “জাতি হবে ব্যর্থ আর বিপ্লবীরা কলঙ্কিত”

নিজস্ব প্রতিবেদন : ড. ইউনুস চ‌লে গে‌লে “জাতি হবে ব্যর্থ আর বিপ্লবীরা কলঙ্কিত” হ‌বে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন গণমু‌ক্তি জো‌টের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

শ‌নিবার “গণমুক্তি জোট”- এর কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরী সংবাদ সংবাদ স‌ম্মেল‌নে ‌তি‌নি এসব কথা ব‌লেন।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুরো জাতিকে নতুন স্বপ্ন দেখিয়েছেন উল্লেখ ক‌রে গণমু‌ক্তি জো‌টের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, সংস্কারই বলুন অথবা নির্বাচন , দায়িত্ব যেহেতু প্রফেসর ইউনুস নিয়েছেনই , সেহেতু তা সমাপ্ত করেই জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে।

তি‌নি ব‌লেন, মাঝপথে ড. ইউনুস সব ছেড়ে চলে যান তবে জাতি হবে ব্যর্থ আর বিপ্লবীরা কলঙ্কিত। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোন বিকল্প নেই জাতীয় সংলাপের মাধ্যমেই যেকোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। তবে রাজনৈতিক দল গুলোর আরো সহনশীল আচরণ করার প্রয়োজন রয়েছে।

ড. শাহরিয়ার ইফতেখার ব‌লেন, কথায় কথায় যমুনা ঘেরাও অথবা রাস্তাঘাট বন্ধ করে বেরিকেট দেওয়ার কর্মসূচি জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

জোটের চেয়ারম্যান জানান, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা ই হলো গণমুক্তিজোটের প্রধান লক্ষ্য ।

এসময় জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ-এর সভাপতিত্বে, বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতি ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০