স্টাফ রিপোর্টার
১ মার্চ ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

নিউজ ট্রেইলার : কক্সবাজারের টেকনাফে পৃথক স্থানে পুলিশ ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার হোয়াইক্যং ও সাবরাংয়ে বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মো. জাকারিয়ার ছেলে গিয়াস উদ্দিন ও আব্দুল জলিলের ছেলে নজির আহমদ (৩০)। বাকি দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের হোয়াইক্যংয়ের নয়াপাড়ার বটতলী এলাকায় অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নজির ও গিয়াসের লাশ উদ্ধার করা হয়।অন্যদিকে টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আসাদুদ-জামান চৌধুরী জানান, সাবরাংয়ের মন্ডলপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান ওই এলাকা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। কিন্তু সেখানে গেলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পরে বিজিবিও গুলি ছুড়লে অজ্ঞাতনামা দু’জন গুলিবিদ্ধি হয়ে নিহত হন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০