News Editor
৬ অগাস্ট ২০২৫, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিম ডেভিডের শাস্তি: আইসিসির নিয়ম ভেঙে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন টিম ডেভিড। যা আইসিসির নিয়ম বহির্ভূত। তাই এ ঘটনায় শাস্তি পেয়েছেন এই অজি অলরাউন্ডার।

ডেভিড আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। ফলে তার মোট ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

গত ২৮ জুলাই সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে ঘটনা। ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবিলা করার পর আম্পায়ারের কাছ থেকে ওয়াইড আশা করেছিলেন ডেভিড। কিন্তু আম্পায়ার সেটিকে বৈধ বল হিসেবেই যোগ করেন।

তখন ডেভিড নিজেই দুই হাত প্রসারিত করে ওয়াইডের ইঙ্গিত দেন আম্পায়ারকে। এই ব্যাপারটি ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার লেসলি রাইফার, জাহিদ বাসারাথ। ফলে তারা ম্যাচ রেফারির কাছে এ নিয়ে অভিযোগ জানান।

শাস্তি পাওয়ার ম্যাচে অবশ্য ব্যাট হাতে ভালো করেন ডেভিড। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে জয় পায় অস্ট্রেলিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০