নিউজ ডেস্ক
১৩ জুলাই ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানেলে যানবাহনভেদে ২০০ থেকে এক হাজার টাকা টোল নির্ধারণ

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যানবাহনভেদে ২০০ থেকে এক হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। টানেলে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি প্রবেশ করতে পারবে না। এ কারণে এসব যানবাহনের টোল ধরা হয়নি।

টোল হার অনুযায়ী প্রাইভেট কার, জিপ ও পিকআপের টোল ২০০ টাকা করে। যদিও শাহ আমানত সেতুতে ব্যক্তিগত গাড়ির জন্য ৭৫ টাকা এবং জিপের জন্য ১০০ টাকা দিতে হয়। আর টানেল ব্যবহারে মাইক্রোবাসের জন্য ২৫০ টাকা দিতে হবে। শাহ আমানত সেতুতে এ হার ১০০ টাকা।

৩১ বা এর চেয়ে কম আসনের বাসের জন্য ৩০০ এবং ৩২ বা এর চেয়ে বেশি আসনের জন্য ৪০০ টাকা টোল দিতে হবে। যদিও শাহ আমানত সেতুতে যথাক্রমে ৫০ ও ১৫৫ টাকা নেওয়া হয়।

টানেল দিয়ে যেতে হলে ৫ টনের ট্রাককে ৪০০ টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাককে ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাককে ৬০০ টাকা টোল দিতে হবে। তবে শাহ আমানত সেতুতে যথাক্রমে ১৩০, ২০০ ও ৩০০ টাকা টোল নেওয়া হয়।

ট্রেইলরের (চার এক্সেল) টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। শাহ আমানত সেতুতে এ হার ৭৫০ টাকা। চার এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা করে দিতে হয়।

বঙ্গবন্ধু টানেল নির্মাণে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয় হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০