স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২০, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের ভূঞাপুরের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকি বিবেচনা করে মঙ্গলবার থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন।

সোমবার বিকালে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এ গণবিজ্ঞপ্তি জারি করেন। জানা যায়, করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১০ মে থেকে মার্কেট ও শপিংমল খোলা হয়। কিন্তু মার্কেট ও শপিংমলগুলোতে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিরাজ করছিলো জনস্রোত। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরে সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ৯০ ভাগ লোকজন ও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানছিলোনা।

এরই প্রেক্ষিতে সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন মার্কেট ও শপিংমল মঙ্গলবার (১৯ মে) থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ওষুধ ও কাঁচাবাজারের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এদিকে মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশনার প্রতিবাদে ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে টাঙ্গাইল-তারাকান্দী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। পুনরায় মার্কেট ও শপিংমল খুলে দেয়ার দাবী জানান তারা।

এ বিষয়ে ভূঞাপুর বাজার সমিতিরি সভাপতি নুরুজ্জামান চকদার বলেন, প্রশাসনের শর্ত সাপেক্ষেই স্বাস্থ্যবিধি মেনেই আমরা মার্কেট ও শপিংমলগুলো খোলা রেখেছিলাম। কিন্তু হঠাৎ করেই উপজেলা নির্বাহী অফিসার সোমবার গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সকল ধরনের দোকানপাট বন্ধ করে দেন। সাধারণ দোকানদাররা দাবী জানিয়েছেন, মার্কেট খুলে দেয়া না হলে তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরীন পারভীন বলেন, মার্কেট ও শপিংমলগুলো খোলার পর থেকে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছিলনা। বিরাজ করছিলো জনস্রোত। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পরে সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ৯০ ভাগ লোকজন ও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানছিলোনা। আর এ কারনেই মার্কেট, শপিংমলগুলো ও দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০