নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের মির্জাপুরে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ঢাকা থেকে মির্জাপুরের কুমুদীনি কমপ্লেক্সে পৌঁছান শেখ হাসিনা।

কুমুদিনী কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছেই প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সারেন।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করলেন- ধেরুয়া রেলওয়ে ওভারপাস; ৩৩/১১ কেভি গ্রিড সাবস্টশেন; রাবনা বাইপাস; ৩৩/১১ কেভি ইনডোর উপকেন্দ্র; ইন্দ্রবলেতা, পোড়াবাড়ী, বাসাইল, দেলদুয়ার, নাগরপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, সখিপুর উপজলো কমপ্লেক্সের প্রশাসনকি ভবন সম্প্রসারণ ও হলরুম উদ্বোধন, কালহাতী (ধুনাইল)-সয়ার হাট উদ্বোধন; মির্জাপুর উপজলো কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন উদ্বোধন, টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়ামের উদ্বোধন, মির্জাপুর উপজলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং উপজলো প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভারতশ্বেরী হোমস মাল্টিপারপাস হল এবং ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং কমপ্লেক্স, এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প (টাঙ্গাইল অংশ), এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা সড়কে ১০টি ক্ষতিগ্রস্ত সেতু ও একটি কালভার্ট পুঃননির্মাণ এবং আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন, টাঙ্গাইল-দেলদুয়ার জেলা মহাসড়ক, করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা সড়ক এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন অংশের প্রশস্তকরণ প্রকল্প, কালীহাতি উপজলো কমপ্লেক্সের প্রশাসনকি ভবন সম্প্রসারণ ও হলরুম নির্মাণ, করটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, বাতেন বাহিনী মুক্তিযুদ্ধ যাদুঘর, রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস, লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প।

এছাড়া দেলদুয়ার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় নির্মাণ, জেলা সদর মডেল মসজিদ নির্মাণ, টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ, বাসাইল উপজলো মডেল মসজিদ নির্মাণ, টাঙ্গাইল সদর উপজলো ভূমি অফিস নির্মাণ, সখিপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ, মধুপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ, মির্জাপুর উপজলো ভূমি অফিস নির্মাণ এবং টাঙ্গাইল সার্কিট হাউজের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এসময় কুমুদিনী ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক এম এ জলিল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মো. আনোয়ারুল হক এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০