Hamidul Haque
২২ মে ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ৪০১ টি মসজিদে ৫ হাজার টাকা করে চেক বিতরণ

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: করোনা সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন সব মসজিদে ৫ হাজার করে টাকা অনুদান দিচ্ছে সরকার। তারি ধারাবাহিতায় শুক্রবার (২২ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে টাঙ্গাইলের ভূঞাপুরে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অাব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকমণ্ডলী।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন বলেন, যে সকল মসজিদের নামের লিস্টে বাদ পড়েছে সেসব মসজিদের লিস্ট দ্রুত অামাদের কাছে জমা দিতে হবে। লিস্ট জমা দিলে বাদ পড়া মসজিদগুলোও দ্রুত টাকা পেয়ে যাবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০