নিউজ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনস্রােত পক্ষে থাকলে নির্বাচনে এসে প্রমাণ করুন, বিএনপিকে আমু

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হােসেন আমু বলেছেন, ‘আপনাদের পক্ষে জনস্রােত থাকলে নির্বাচনে এসে প্রমাণ করুন জনগণ কােন সরকার চায়। কিন্তু নির্বাচনে না এসে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র করলে, ঘােলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে‒ সেটা হতে দেওয়া হবে না।’

জাতীয় শােক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লােমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের আলােচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন, জনস্রোতের বিরুদ্ধে কখনাে কােনাে কারচুপির নির্বাচন করা যায় না। কারও পক্ষে জনস্রােত থাকলে প্রশাসন তাকে জাের করে নির্বাচনে হারিয়েও দিতে পারে না।

তিনি বলেন, ‘সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। আমরা সংবিধানের ভিত্তিতে আগামী নির্বাচন চাই। সংবিধানের ভিত্তিতে সেই নির্বাচনে আসতে সবাইকে আহ্বান জানাই।’

সভায় বক্তব্য দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হােসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মােফাজ্জল হােসেন চৌধুরী মায় বীরবিক্রম, অ্যাডভােকেট কামরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০