স্টাফ রিপোর্টার
৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ উন্মুক্ত করা হয়েছে: কাদের

নিউজ ট্রেইলার : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ফরম কেনাটা আমরা ওপেন করে দিয়েছি। ফরম কেনা তো নমিনেশন পাওয়া না, ফরম যে কেউ কিনতে পারে, অসুবিধা কি? তাই সেটা আমরা ওপেন করে দিয়েছি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, আমরা যাচাই-বাছাই করে মনোনয়ন দেব। এখানে শুধুমাত্র তৃণমূল থেকে তিনজনের নাম চেয়েছি। এক থেকে তিন জনের বেশি নয়, আবার একজন বা দু’জন বা তিন জনের নামও কেউ দিতে পারেন।তিনি বলেন, মনোনয়নের বিষয়ে এখানে আমরা দেখব যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে কিনা। সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে প্রার্থী বাছাই করা হয়েছে কিনা, সেটাও দেখা হবে। যদি কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে সেখানে আমরা সার্ভে রিপোর্ট ফলো করব।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা যখন সরকারে ছিলাম না তখন জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। তারাইতো আওয়ামী লীগকে ধরে রেখেছে। সুতরাং তাদের মনোনয়ন চাইতে কোনো দোষ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০