নিউজ ডেস্ক
২০ মার্চ ২০১৯, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন ছবি-বিবাহ অভিযান

দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় করতে যাচ্ছেন কলকাতার একটি নতুন ছবিতে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই নতুন ছবির নাম ”বিবাহ অভিযান”। ছবিটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশকে। এরইমধ্যে ছবিটিতে কাজ করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরত ফারিয়া।

এ প্রসঙ্গে কলকাতায় অবস্থানরত নুসরাত ফারিয়া জানালেন,বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিটির কাহিনী বেশ মজার। খুব শীগ্রই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। শুরু হবে শুটিং। এই ছবি প্রসঙ্গে আরও জানা গেছে যে, প্রথমে এই ছবিটিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধার কথা ছিলো কলকাতার আরেক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর। কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছবিটি থেকে সরে গিয়েছেন। আর তাই পরবর্তীতে এই ছবিতে অঙ্কুশের বিপরীতে নুসরাত ফারিয়াকে নির্বাচিত করা হয় নায়িকা হিসেবে।

এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে আরও একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। উত্তম আকাশ ও বাবা যাদবের যৌথ পরিচালনায় এই ছবিতে তিনি জুটি বাঁধবেন তার ক্যারিয়ারের প্রথম নায়ক কলকাতার অঙ্কুশের সঙ্গে। এছাড়া বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত শাকিব খানের বিপরীতে অভিনীত ”শাহেনশাহ” ছবিটি।

উল্লেখ্য,২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। এরপর গত দুই বছরে ”হিরো ৪২০”,”বাদশা দ্য ডন”, ”বস-টু”,”প্রেমী ও প্রেমী”, ”ধ্যাততেরিকি”সহ বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০