নিউজ ডেস্ক
১৩ জুলাই ২০২৩, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা শুরু করেছে ভারত

নিজস্ব প্রতিবেদক: মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ভারত। বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে।

ভারতের সরকারের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে ইতোমধ্যে আকাশচুম্বী হওয়া চালের দাম আরও বৃদ্ধি পেতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। এর কারণ দেশীয় বাজারে মূল্যবৃদ্ধি এবং কর্তৃপক্ষ মূল্যস্ফীতির ঝুঁকি এড়াতে চায়। ভারতের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশটির প্রায় ৮০ শতাংশ চাল রপ্তানি বাধাগ্রস্ত হবে। এই ধরনের পদক্ষেপ অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে সহায়ক হলেও বিশ্বজুড়ে চালের দামে আরও বেশি উল্লম্ফনের ঝুঁকি তৈরি করবে।

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরই প্রধান খাবার ভাত। বিশ্বজুড়ে চাল সরবরাহের প্রায় ৯০ শতাংশের ভোক্তা এশিয়া। বৈরী আবহাওয়া এল নিনো ফিরে আসায় চালের উৎপাদন ব্যাহত হবে আশঙ্কায় ইতোমধ্যে বিশ্ববাজারে চালের দাম গত দুই বছরে সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্বজুড়ে চাল বাণিজ্যের প্রায় ৪০ শতাংশই যায় ভারত থেকে। দেশটির সরকার কিছু জাতের চালের রপ্তানিতে লাগাম টানার চেষ্টা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০