স্টাফ রিপোর্টার
৭ জুন ২০১৯, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা আসামি গ্রেফতারের চেষ্টা

ছবি সংগৃহীত

নিহত আহসান নূর রকি

নিউজ ডেক্সঃ রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকায় পপুলার গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মোঃ রকি (২৮)। তার বাবার নাম মৃত আলমগীর হোসেন। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। ঘটনাটি ঘটেছে ৬জুন বৃহস্পতিবার রাত ১১টায়। রকি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করত। সে এক কন্যাসন্তানের জনক।
এ ঘটনায় নিহতের মা ফিরোজা ইয়াসমিন বাদী হয়ে শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এ মামলার কোন আসামি গ্রেফতার হয়নি।
নিহত রকির শ্বশুর মিরাজ হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টায় বাসা থেকে বের হয়ে কদমতলী গোলচত্বর এলাকায় ডিবি অফিসের সামনে একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রাত ১১টার সময় আমরা খবর পাই, রকিকে বন্দ ডাকপাড়া এলাকায় পপুলার গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে কে বা কারা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে গেছে। খবর পাওয়া মাত্র আমরা তাকে দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোঃ রাসেল মোল্লা জানান, খবর পেয়ে রাতেই আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং নিহত রকির সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা সোহেব আলী জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরধরে রকিকে হত্যা করা হতে পারে। তবে আমরা ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০