Hamidul Haque
১২ মে ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা চলবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরাল হওয়া উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধবিরতির পর মোদির এই বক্তব্য সামনে এলো।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’ (ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে)।

ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের হামলা।

এর আগে, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতীয় যুদ্ধবিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয়।

অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে ‘বুনইয়ানুম মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি।

এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০