News Editor
১০ নভেম্বর ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএ পোর্টের মুনাফা এক বছরে ৬৩ শতাংশ বেড়েছে

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কনটেইনার ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান এসএ পোর্ট বা সামিট অ্যালায়েন্স পোর্টের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ কারণে গত ১৫ বছরের মধ্যে শেয়ারধারীদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি। কনটেইনার ব্যবস্থাপনা সেবাদাতা এই কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারধারী ১৮ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন ১ টাকা ৮০ পয়সা করে লভ্যাংশ।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। ওই আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে একই সভায় গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবদেনের তথ্যানুযায়ী, গত অর্থবছর শেষে সামিট অ্যালায়েন্স পোর্টের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকায়। তার আগের (২০২৩-২৪) অর্থবছরে যার পরিমাণ ছিল ৪১ কোটি ৪৫ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬৩ শতাংশ বা ২৬ কোটি টাকার বেশি। মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় ২০১০ সালের পর এ বছর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। ২০১০ সালে কোম্পানিটি শেয়ারধারীদের সর্বোচ্চ ২০ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছিল, যার পুরোটাই ছিল বোনাস। এবার ১৮ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের আমদানি-রপ্তানি বছর বছর বাড়তে থাকায় কনটেইনার ব্যবস্থাপনা সেবার ব্যবসাও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। এ কারণে চট্টগ্রাম বন্দর ঘিরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার ব্যবস্থাপনার ব্যবসা দিন দিন বড় হচ্ছে। বেসরকারি এই খাতে ১৯টি ডিপো থাকলেও সিংহভাগ ব্যবসা করছে ৬টি কনটেইনার ডিপো।

কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের হিসাবে, চলতি বছরের প্রথম ৯ মাসে বেসরকারি খাতের ১৯টি ডিপো আমদানি-রপ্তানি পণ্যবাহী ৮ লাখ ৩০ হাজার একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে। গত বছরের একই সময়ে যে সংখ্যা ছিল ৭ লাখ ৮ হাজার একক কনটেইনার। সেই হিসাবে বেসরকারি এ খাতে ব্যবসার প্রবৃদ্ধি হয়েছে ১৭ শতাংশ। এ খাতের ব্যবসায় সামিট অ্যালায়েন্স পোর্টের অবস্থান তৃতীয়। সামিট গ্রুপ ও অ্যালায়েন্স হোল্ডিংসের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম ৯ মাসে ৯২ হাজার ৬৭০ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে। এই ডিপোর বাজার হিস্যা ১১ শতাংশ।

এদিকে গত ১ সেপ্টেম্বর কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন রপ্তানি খাতের সাত ধরনের সেবার মাশুল বাড়িয়েছে। এ ক্ষেত্রে কনটেইনারে পণ্য বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানির মাশুল একলাফে ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি খালি কনটেইনারের ভাড়াও বাড়িয়েছে ডিপোগুলো। এসব খাতে সেবার মাশুল বাড়ানোর কারণে ডিপোগুলোর বার্ষিক আয় আনুমানিক ৩০০ কোটি টাকা বাড়তে পারে বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়। মূলত মাশুল ও আমদানি-রপ্তানি বৃদ্ধির ফলে কনটেইনারের চাহিদা বৃদ্ধির ফলে এ খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও বাড়ছে। তাতে বাড়ছে আয় ও মুনাফা।

এসএ পোর্ট বা সামিট অ্যালায়েন্স পোর্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে। বর্তমানে এটি শেয়ারবাজারে ভালো মানের ‘এ’ শ্রেণিভুক্ত কোম্পানি। সর্বশেষ গত অক্টোবর শেষে কোম্পানিটির শেয়ারের ৫৯ শতাংশই ছিল উদ্যোক্তা-পরিচালকদের হাতে। বাকি ৪১ শতাংশ শেয়ারের মধ্যে ব্যক্তি শ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় ২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে সাড়ে ১১ শতাংশ ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছিল সাড়ে ৩ শতাংশ শেয়ার। সর্বশেষ গত বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় সাড়ে ৪৭ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০