স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০১৯, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, তার বেশকিছু অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে না।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় পার্টির বনানী অফিসে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 

জি এম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ফুসফুসের সংক্রমণ কমলেও শ্বাসকষ্ট হচ্ছিলো। আবার কিডনি কিছুটা কাজ করলেও তার শরীর থেকে বর্জ্য বের হচ্ছিলো না। তাই সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএই-এর চিকিৎসকরা হুসেইন মুহম্মদ এরশাদকে বিকেল ৪টা ১০ মিনিট থেকে লাইফ সাপোর্টে রেখেছেন। 

তিনি বলেন, ‘সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালের চিকিৎসকদের কাছে পল্লীবন্ধুর সব রিপোর্ট মেইল করা হয়েছে। কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এমন শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়াকে সমর্থন করেননি। 

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তিকর কোনো তথ্যে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ জানান। 

এদিকে আগামীকাল শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ-মন্দিরে  হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানান জিএম কাদের। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০