নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের দিন সারা দেশে ঝরতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আরও চার থেকে পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। বৃষ্টির কারণে তাপমাত্রা সারা দেশেই সহনীয় পর্যায়ে থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, গত দুই দিন ধরে সারা দেশে যেভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঈদের দিনেও তা অব্যাহত থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। সারা দেশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দীপে সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ার ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০