Hamidul Haque
৫ মে ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত।

একইসঙ্গে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টও ব্লক করেছে দেশটি। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো দেশটি।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম রোববার জানিয়েছে।

ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে দেখা যাচ্ছে: “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”

পাকিস্তানের পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে বিলাওয়ালের “স্পষ্ট ও সাহসী অবস্থানের” জবাব হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে।

বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত। এটা প্রমাণ করে যে- ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তার প্রধানমন্ত্রী একজন ভীতু ব্যক্তি।”

পিপিপির মুখপাত্র আরও বলেন, বিলাওয়াল পেহেলগাম হামলার ঘটনায় মোদিকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন। তার ভাষায়, “তিনি সেই ব্যক্তি যিনি সবার আগে বিশ্বের সামনে গুজরাটের কসাইয়ের (মোদি) মুখোশ উন্মোচন করেছিলেন এবং তিনি মোদির যুদ্ধ উন্মাদনার মানসিকতার বিরুদ্ধে কথা বলতে থাকবেন।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর থেকে ভারত পাকিস্তানি সরকারের বিভিন্ন দপ্তর, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সাংবাদিকদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ইউটিউব, এক্স এবং ইনস্টাগ্রাম-এ এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে নিষিদ্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০