নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৫, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: নৌ-ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ‘সিম্ফারোপোল’ নামে যুদ্ধজাহাজটি দানুবে নদীর প্রবেশদ্বারে ডুবিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৮ আগস্ট) জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন সংবাদমাধমে যুদ্ধজাহাজে হামলার কথা বলা হচ্ছে। তবে জাহাজটির নাম প্রকাশ করা হচ্ছে না।

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমত্রো প্লেটেনচুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় এক ক্রু মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কিছু ক্রু নিখোঁজ আছন। তবে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মকে তিনি বলেছেন, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।

রাশিয়া প্রথমবারের মতো নৌ-ড্রোন ব্যবহার করে ইউক্রেনের কোনো যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।

সিম্ফেরোপোল একটি মিডিয়াম নজরদারি যুদ্ধজাহাজ। এটি প্রজেক্ট লাগুনার একটি জাহাজ। যুদ্ধজাহাজটি রেডিও-ইলেকট্রনিক গোয়েন্দা প্লাটফর্ম হিসেবে ৫০২ইম ট্রলার প্রকেল্পর আওতায় তৈরি করা হয়।

২০১৯ সালে জাহাজটি সমুদ্রের পানিতে নামে। তবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয় ২০২১ সালে। জাহাজটির মূল কাজ হলো গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানকে সহায়তা করা।

এদিকে গতকাল মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ হামলার পর ইউরোপের দেশগুলো বলেছে শান্তি আলোচনার নামে ‘রাশিয়া ফাজলামো’ করছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০