নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানরা

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানরা। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারাল আফগানরা। এশিয়ার উঠতি দলটি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম কোনো ম্যাচে জয়ের স্বাদ পেল।

ক্রিকেট বিশ্বকাপে এটি আফগানদের দ্বিতীয় জয়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল আফগানরা।

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে উভয় দল অতীতে পাঁচ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই পাঁচবারের দেখায় একক আধিপত্য বিস্তার করে জয় পায় ইংল্যান্ড।

রোববারের আগে ওয়ানডে বিশ্বকাপে দুইবার দেখা হয় আফগানিস্তান-ইংল্যান্ডের। সেই দুই ম্যাচে জয় পায় ইংল্যান্ড। কিন্তু আজ ভারতের দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

দলের হয়ে ৫৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার রমানউল্লহা ‍গুরবাজ। ৬৬ বলে তিন চার আর দুটি ছক্কায় ৫৮ রান করেন ইকরাম আলি খিল। ২৮ রান করে করেন ইবরাহিম জাদরান ও মুজিব উর রহমান।

টার্গেট তাড়া করতে নেমে মুজিব উর রহমান-রশিদ খান ও মোহম্মদ নবিদের স্পিন আর ফজলহক ফারুকি-নাভিন উল হকের গতিতে বিধ্বস্ত হয়ে ৪০.৩ ওভারে ২১৫ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন হ্যারি ব্রুকস। এছাড়া ৩২ রান করেন ওপেনার ডেভিড মালান।

আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন স্পিনার রশিদ খান ও ‍মুজিব উর রহমান। দুই উইকেট নেন মোহাম্মদ নবি। একটি করে উইকেট নেন পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০