স্টাফ রিপোর্টার
২১ মে ২০২০, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আম্পানের তান্ডবে দেশে নিহত ১০

নিজস্ব প্রতিবেদক: আম্পানের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ায় প্রাণহানি কিংবা আহত হওয়ার থেকে বেঁচে গেছেন অনেকেই। তারপরও এখন পর্যন্ত আম্পানের দেশে ১০ জন নিহত হওয়ার খবর এসেছে।

যে কোনো ঘূর্ণিঝড়েই গাছ চাপা পড়ে মারা যাওয়ার ঘটনা বেশি ঘটে। এবারও তাই হয়েছে। জানা গেছে, মৃত দশজনের মধ্যে ৬ জনই মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে। ভোলায় ২, চৌগাছায় ২, পটুয়াখালীতে ২, সাতক্ষীরায় ১, বরগুনায় ১, সন্দ্বীপে ১ ও পিরোজপুরে ১ জন মারা যান।

যশোরের চৌগাছার চাঁদপুর গ্রামে মা ও মেয়ে মারা যান গাছ চাপায়। তারা ঘরেই ছিলেন, প্রচণ্ড গতির বাতাসে ঘরের ওপর একটি বড় গাছ ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে মারা যান মা খ্যান্ত বেগম ও মেয়ে রাবেয়া। পটুয়াখালীর দুজনের মধ্যে রয়েছে ৬ বছরের এক শিশু, গাছের ঢাল ভেঙে পড়ে মারা যান রাশেদ (৬)। এছাড়া ঘূর্ণিঝড় আম্পান নিয়ে মানুষকে সতর্ক করতে গিয়ে মারা যান শাহ আলম মীর নামের এক সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) কর্মী। ভোলায় ট্রলার ডুবিতে মারা যান রফিকুল ইসলাম (৩৫) এবং গাছ চাপা পড়ে মারা যান ৭০ বছর বয়সী সিদ্দিক ফকির।

আম কুড়াতে গিয়ে সাতক্ষীরায় নিহত হয়েছেন এক নারী। সন্দ্বীপে জোয়ারে ভাসতে থাকা সালাউদ্দিন নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। পিরোজপুরে দেয়াল ধ্বসে মারা গেছেন শাজাহান মোল্যা নামের একজন। বরগুনায় পানিতে ডুবে মারা গেছেন মোহাম্মদ শহীদ নামের এক লোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০